লোহাগড়া থানা পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় উদ্ধার করা হয় ২৩৪ বোতল ফেনসিডিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন সাবেক শ্রমিক নেতা মো. আব্দুল্লা আল মামুন ওরফে মামুন ফকির এবং তার স্ত্রী লিমা বেগম ও সহযোগী আজগর মুন্সী।
লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া বাজার সংলগ্ন মদিনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. আব্দুল্লা আল মামুন ওরফে মামুন ফকির এবং তার স্ত্রী লিমা বেগম এবং আজগর মুন্সীকে গ্রেফতার করা হয়। মদিনাপাড়াস্থ মামুন ফকিরের ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ এ সময় ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
