এনজিও সংস্থা আশার জগন্নাথপুর ব্রাঞ্চ অফিসের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক দরিদ্র রোগীর ফিজিওথেরাপি চিকিত্সাসেবা প্রদান করা হয়েছে। তিন দিনব্যাপী ফিজিওথেরাপি চিকিত্সাসেবা গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে ব্রাঞ্চ অফিস প্রাঙ্গণে ফিজিওথেরাপি ক্যাম্পে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আব্দুল মনাফ।
এনজিও সংস্থা আশার রিজিওনাল ম্যানেজার ক্ষিতিশ চন্দ্র দাশের সভাপতিত্বে ও ব্রাঞ্চ ম্যানেজার কাঞ্চন কৈরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ আলী আকবর হোসেন, কাউন্সিলর শফিকুল হক শফিক, সহকারী ম্যানেজার মো. মনোয়ার হোসেন খান, শিক্ষা সুপারভাইজার ফয়ছল আহমদ, লন্ডন প্রবাসী আব্দুল নাহার, সাংবাদিক আব্দুল হাই, ফিজিওথেরাপিস্ট ডা. দেবাশীষ ঘোষ প্রমুখ।
