জীবননগর উপজেলা সীমান্তের হরিহরনগর আমবাগান থেকে সোমবার দুপুরে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। মেদিনীপুর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০৬ বোতল মদ উদ্ধার করে। তবে বিজিবি এ সময় সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, ঝিনাইদহের খালিশপুরস্থ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের হরিহরনগর আমবাগানে অভিযান পরিচালনা করে। এ সময় ঐ আমবাগান হতে পরিত্যক্ত অবস্থায় ঐ মদ উদ্ধার করে। খালিশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান মাদকদ্রব্য আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
