বদরগঞ্জে দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:৫৭

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

বদরগঞ্জে মঞ্জু মন্ডল নামে দুই বছরের দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে পৌরশহরের বালুয়াভাটা মহল্লার নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। মঞ্জু মন্ডল বালুয়াভাটা মহল্লার মকবুল মন্ডলের ছেলে। বদরগঞ্জ থানার ওসি আরিফ আলি জানান, মঞ্জু মন্ডল চুরি মামলার দুই বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।