চট্টগ্রামে বিশিষ্ট গণসংগীত শিল্পী অশোক সেন গুপ্তকে চিরবিদায়

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:১৯

 চট্টগ্রাম অফিস

গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দযোদ্ধা এবং বিশিষ্ট গণসংগীতশিল্পী অশোক সেন গুপ্তকে চিরবিদায় জানাতে গতকাল শুক্রবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের জনতার ঢল নেমেছিল। তিনি সম্প্রতি ভারতের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় প্রয়াত হন। 

কলকাতা থেকে তার মরদেহ চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছালে প্রয়াত অশোক সেনকে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মাঈন উদ্দিন আহমেদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, কার্যনির্বাহী সদস্য হাজী বেলাল আহমেদ,  চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, উদীচী চট্টগ্রাম জেলা সহ-সভাপতি ডা. চন্দন দাশ প্রমুখ।