গাইবান্ধা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৫ দফা দাবি

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:৫৮

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালের অনিয়ম দুর্নীতির প্রতিকার ও পরিচ্ছন্ন পরিবেশসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৫ দফা দাবিতে সোমবার মানববন্ধন ও সমাবেশ এবং স্মারকলিপি দেওয়া হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন চলাকালে সংগঠনের জেলা শাখার সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র তানজিমুল ইসলাম পিটার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সম্পাদক স্বপন কুমার সাহা, সাংস্কৃতিক কর্মী প্রমুখ।