তালায় ইটের পিলার ভেঙে শিশুর মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:৫৯

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালা উপজেলার পাটকেলঘাটায় ইটের পিলার ভেঙে তার নিচে চাপা পড়ে প্রীতম কর্মকার (৮) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে পাটকেলঘাটার রবীন কর্মকারের ছেলে ও পাটকেশ্বরী শিশু বিদ্যাপীঠের শিশুশ্রেণির ছাত্র। রবিবার বিকালে বাড়িতে খেলার সময় বাড়ির পরিত্যক্ত ইটের পিলার তার শরীরের ওপর ভেঙে পড়ে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে শিশু প্রীতমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।