ভাণ্ডারিয়ায় অপহূত দুই স্কুলশিক্ষার্থীকে উদ্ধার

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:৫৯

ভাণ্ডারিয়ায় গত রবিবার সকালে ভাণ্ডারিয়া পৌর শহরের ৬৭ নম্বর নিজ ভাণ্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুরাইয়া আক্তার এবং ইমা আক্তার নুপুর—পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীকে অপহরণকারীদের হাত থেকে রক্ষা করল স্থানীয় জনতা।

জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টায় ঐ দুই শিক্ষার্থী প্রতিদিনের ন্যায় স্কুলে আসার পরে বোরখা পরিহিত অজ্ঞাত পরিচয়ের দুই জন লোক তাদের সন্তান দাবি করে উল্টো পথে নেওয়ার সময় স্থানীয় জনতা তাদের উদ্ধার করে এবং অপহরণকারীরা সটকে পড়ে। পরে ঐ স্কুলের সহকারী শিক্ষক মো. হাসানুজ্জামান ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশের কাছ থেকে তাদের স্কুলের শিক্ষার্থী বলে স্কুলে নিয়ে আসেন।

ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, দুই স্কুল শিক্ষার্থীকে তাদের শিক্ষকের কাছে দিয়ে দেওয়া হয়েছে।