লালমোহনে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২২:০০

লালমোহন (ভোলা) সংবাদদাতা 

লালমোহন পৌর শহরের বিভিন্ন ফুটপাতে অবৈধভাবে বসানো দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) হাবিবুল হাসান রুমি। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।