দুই জনের জেল, দুই বাড়ির মালিককে জরিমানা

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২২:১২

এডিস মশার লার্ভাবিরোধী অভিযানে দুই জনকে কারাদণ্ড ও দুইটি বাড়ির মালিকের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসময় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশের উপস্থিতি পাওয়ায় ছয়টি বাড়ির মালিককে সতর্ক করা হয়। এ অভিযানে ২০৬টি বাড়ি পরিদর্শন করা হয়। গতকাল সোমবার ডিএসসিসির ছয়টি ভ্রাম্যমাণ আদালত লার্ভাবিরোধী অভিযান চলাকালে এসব দণ্ড দেন। ডিএসসিসির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়, এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে মেয়র সাঈদ খোকনের ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহকে টার্গেট করে কাজ করছে ডিএসসিসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএসসিসির অঞ্চল-১-এর নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহামনের নেতৃত্বে পরিচালিত অভিযানে কলাবাগান থানার সেন্ট্রাল রোডের ৭৩/১ নম্বর হোল্ডিংয়ে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়ায় মো. আব্দুল মালেক ও মো. ইউসুফ আলীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই রোডের ৭৩/বি হোল্ডিংয়ে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়ায় বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মিজানুর রহামন ৪৭টি বাড়ি পরিদর্শন করেন।

অঞ্চল-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৫টি বাড়ি পরিদর্শন করা হ     ী ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামান গেন্ডারিয়া এলাকার ৬০টি বাড়ি পরিদর্শন করেন। এছাড়া, ডিএসসিসির ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত বাংলাদেশ সচিবালয়ে এবং মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারে পরিচ্ছন্নতা ও মশার লার্ভা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।