বিএনপিকে আগেই লাল কার্ড দেখিয়েছে জনগণ :তথ্যমন্ত্রী

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২২:১৩

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের জনগণ বিএনপিকে আগেই লাল কার্ড দেখিয়ে রাজনীতি থেকে বের করে দিয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিএনপি নিজে লাল কার্ড খেয়ে মাঠের বাইরে আছে। তারা অন্যকে কীভাবে লাল কার্ড দেখাবে? এসময় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফাল্গুনী হামিদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।