রাজধানীর পূর্বমেরুল বাড্ডার নিমতলায় শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে আজ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী বাত্সরিক শ্রী শ্রী কালীপূজা, হরিনাম সংকীর্ত্তন, ষোলকালীন লীলাকীর্ত্তন ও মহোত্সব অনুষ্ঠিত হবে। এবার এতে মহানামসূধা পরিবেশনায় থাকবে নিমতলার মহাদেব আশ্রম, মাদারীপুরের সুধারাম, মুক্তিলতা, বিমলকৃষ্ণ, গোপালগঞ্জের নদিয়া বিনোদিনী, মানিকগঞ্জের নিত্য রঞ্জন ও ভোলার বিষখা অষ্টসখি সম্প্রদায়। উক্ত অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন মন্দিরের কার্যকরী কমিটির সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক শংকর কুমার দাস।-প্রেস বিজ্ঞপ্তি
