জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃতুবার্ষিকী পালন উপলক্ষ্যে কবির স্মৃতিধন্য শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে স্থাপিত নজরুল-প্রমীলা মঞ্চে আজ মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নজরুল সাহিত্যপ্রেমী স্থানীয় বিভিন্ন সংগঠন আয়োজিত অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এফ এম আয়াতুল্লাহ প্রধান অতিথি হিসেবে থাকবেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি নজরুল ইনস্টিটিউটের সহকারী পরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন, সাহিত্যিক মীয়াজান কবির, কৃষিবিদ রফিকুল ইসলাম, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, সাইফুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, শিক্ষক মোজাম্মেল হক, ইকরাম হোসেন ও অজয় চক্রবর্তী। সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক।
