অলিম্পিক ভিলেজের জন্য তিন উপজেলার মিলনস্থল পরিদর্শন

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২৩:৩৬

অলিম্পিক ভিলেজ নির্মাণের জন্য গতকাল সোমবার মাদারীপুরের শিবচর, ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর ৩টি উপজেলার মিলনস্থল চরমানাইর ও দত্তপাড়া পরিদর্শন করলেন সেনাবাহিনীর প্রতিনিধি দলসহ তিন উপজেলার শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা। প্রায় ২ হাজার একর জায়গার ওপর এ অলিম্পিক ভিলেজ নির্মাণ হওয়ার কথা রয়েছে।

এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ভাঙ্গা ইউএনও মুক্তাদিরুল আহমেদ, সদরপুর ইউএনও পূরবী গোলদার, পিএমবিপির ক্যাপ্টেন আসিফ আহমেদসহ স্ব স্ব উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বাড়িতে একটি বৈঠকেও মিলিত হয়। সেখানে প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সম্ভাব্য প্রকল্প এলাকা ঘুরে দেখেন তারা।

মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, এ প্রকল্পের জন্য তিনটি উপজেলায় কাজ চলছে। প্রকল্পে বেশিরভাগ জমি শিবচরের। আমরা আজকে এলাকাগুলো ও ম্যাপ দেখলাম।