মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০০:২২

মানিকগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে রূপালী বেগম (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

রূপালী বেগম ঐ এলাকার প্রবাসী রাজা মিয়ার স্ত্রী। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, স্থানীয়দের থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ঐ নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।