নারীর প্রতি সম্মান না দেখালে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়: প্রধান বিচারপতি

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০০:৩৯

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা কমানো এবং তাদের যথাযথ সম্মান  দেখাতে না পারলে সত্যিকারের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ শীর্ষক সেমিনারে প্রধান বিচারপতি একথা বলেন। গতকাল সোমবার সুপ্রিম  কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।

তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক আইন অনুসারে বাংলাদেশের বিচার বিভাগ সব সময় নারী ও শিশুর অধিকার, স্বাধীনতা ও মর্যাদার প্রতি সংবেদনশীল। বাংলাদশের উচ্চ আদালত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষত্রে নারীর প্রতি যৌন হয়রানি রোধে এবং এ ধরনের অপরাধের বিচারের জন্য সম্ভাব্য প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছে। আমাদের প্রত্যাশা এই নির্দেশনা সবাই অনুসরণ করবে। এছাড়া আমাদের সম্মিলিত প্রচেষ্টা ন্যায়বিচার প্রাপ্তি ও আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম করতে পারে।