স্মরণীয় পঙক্তি

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৯:২৮

দুই জাতি ভাই সমান মরে মড়ক এলে দেশে

বন্যাতে দুই ভাই-এর কুটির সমানে যায় ভেসে

বিধাতার সেই বিচার ভাই বিভেদ নাহি পাই।

 

            মোরা দুই সহোদর ভাই- কাজী নজরুল ইসলাম

 

প্রভাতফেরি প্রভাতফেরি

আমায় নিবে সঙ্গে,

বাংলা আমার বচন , আমি

জন্মেছি এই বঙ্গে।

 

                                              একুশের কবিতা- আল মাহমুদ

 

গড়তে এদেশ পারবে যারা, বক্ষে সবার আনবে সাড়া

নিত্য নতুন আবিস্কার গো করবে এরা সবে,

ভরবে নভ চিমনি ধোঁয়ায় এদের জয়রবে।

 

                                                           সোনার কিশোর- বন্দে আলী মিয়া