আমাদেরও আছে রাজপ্রাসাদ
নেই তো দেয়াল, নেই তো ছাদ।
নেই জানালা, নেই দুয়ার
চারপাশই মুক্ত উহার!
বসবাস তো সেইখানেই
সবকিছু তাই দেইখা নিই
গাছপালা আর শস্যখেত
এবং নদীর জল সফেদ।
আর সাগরের উচ্চ ঢেউ
আর পাহাড়ের গুচ্ছঢেউ
ফুল দেখি আর পাখপাখালি
চোখ রাখি খুব তুচ্ছতেও—
যেমন নাকি পিঁপড়ে-ডিম
অথবা জাল মাকড়শার
কিন্তু এসব কোথায় পাই?
মার্কেটের নাম বাকুশাহ!
আমাদেরও আছে রাজপ্রাসাদ
রাজনীতিতে পাই না স্বাদ।
