তা র কা ব চ ন

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২০:০৬

শিল্পী তৈরি হওয়া সহজ ব্যাপার নয়। তবে আমার মনে হয় না এটা নজরুলসংগীতের জন্য হুমকিস্বরূপ। কারণ নজরুল তার শিল্পকর্মের মধ্য দিয়ে যুগ যুগ বেঁচে থাকবেন। হয়তো ভালো শিল্পীর অভাবে নজরুল চর্চা কিছুদিন কম হতে পারে, তবে তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এমনটা একদমই ভাবি না। নজরুলের গানের সাহিত্য মূল্য শিল্পীর ওপরে নির্ভর করে না। তিনি ভালো গান লিখেছেন, যে কারণে ২০ বছর আগেও যেমন তার গান নিয়ে চর্চা হতো, এখনো তার শিল্পকর্মের আবেদন বিন্দুমাত্র কমেনি। এটা ঠিক স্বরলিপি থেকে নজরুলের গান কণ্ঠে ধারণ করা বেশ কঠিন। যে কারণেই আমার মনে হয় ব্যাপক পরিমাণে নজরুলশিল্পী সহজেই তৈরি হওয়াটা কিছুটা চ্যালেঞ্জিং।

 

নজরুলসংগীতশিল্পী কম তৈরি হওয়া প্রসঙ্গে

নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা