শিবচর উপজেলা চেয়ারম্যানকে হত্যার চেষ্টা!

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:৩৯

শিবচর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ রেজাউল করিম তালুকদারকে ট্রাকে চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কাদিরপুর নদীরপাড়ে একটি ইটের ভাটার কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নে গরুর ফার্ম পরিদর্শন করে বাড়ির দিকে ফিরছিলেন চেয়ারম্যান। তার ব্যবহূত সরকারি জিপ গাড়িটি কাদিরপুর নদীরপাড় এলাকার একটি ইটের ভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক (মাদারীপুর-ট-০৫-০০০৭) চেয়ারম্যানের গাড়ি লক্ষ্য করে চাপ দিতে চায়। এতে তার গাড়ির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়।

 

 

 

০