ফটো ক্যাপশন

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:১১

সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী ‘জেনারেল ব্যাংকিং অপারেশনস’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মো. হাফিজুর রহমান এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ঢাকাস্থ প্রশিক্ষণকেন্দ্রের অনুষদ সদস্য আবুল কালাম মুজিবুর রহমান এবং চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রের অনুষদ সদস্য মো. রেদওয়ান উল্লাহ উপস্থিত ছিলেন

০০০

শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে অবদানের জন্য বাংলাদেশের ‘প্রিমিয়ার গ্রুপ’, ‘প্রিমিয়ার ফাউন্ডেশন’ এবং ‘প্রিমিয়ার ব্যাংকের’ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল এ বছরের মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পদক পেয়েছেন। কলকাতার সত্যজিত্ রায় অডিটোরিয়ামের আইসিসিআর হলে পশ্চিমবঙ্গের কেবিনেট মন্ত্রী শ্রীসাধন পান্ডে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির পক্ষ থেকে গত রবিবার তার হাতে এই সম্মাননা পদক তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুণ বিশ্বাস

০০০

সম্প্রতি যমুনা ব্যাংক ও এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের মধ্যে প্রবাসী আয় বিতরণবিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম এবং নেক মানি ট্রান্সফার লিমিটেডের চেয়ারম্যান ও সিইও ইকরাম ফরাজী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন

০০০০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে একটি চুক্তি সম্প্রতি সংস্থাটির প্রধান কার্যালয়ে সম্পাদিত হয়। এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘মাইক্যাশ’-এর মাধ্যমে দেশব্যাপী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকরা মাসিক বিল পরিশোধ করতে পারবেন। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব মো. আসাফউদ্দৌলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন