সন্দ্বীপ থেকে চট্টগ্রাম যাওয়ার একমাত্র মাধ্যম হলো নৌপথ। এই নৌপথে অনিয়মের শেষ নেই। এখানে লাইফ জ্যাকেট থাকা সত্ত্ব্বেও সবসময় যাত্রীদের দেওয়া হয় না, রাত্রিবেলা নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা, চলছে অবৈধ লালবোট, সেই লাল বোটে চলে বকশিশের নামে চাঁদাবাজি, নেই মানসম্মত টয়লেট, পর্যাপ্ত যাত্রীছাউনির অভাবে বৃষ্টিতে ভিজতে হয় যাত্রীদের, রোগীদের জন্য সি-অ্যাম্বুলেন্স থাকলেও একদিনের জন্যও সেটি ব্যবহার হয়নি, এছাড়াও চলছে যাত্রী হয়রানি। এসব কারণে প্রতিনিয়ত ঘটছে নৌদুর্ঘটনা। সংশিষ্ট ঘাট কর্তৃপক্ষ এ ব্যাপারে নীরব। তাই নৌ পরিবহণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এসবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।
জিসান মাহমুদ
সন্দ্বীপ, চট্টগ্রাম
