রাজশাহী নগরের রাস্তার ধার ফুলে সবুজে ছেয়ে গেছে। নগরীতে যানজট, ধুলাবালি, কালো ধোঁয়ার জ্বালা নেই। রাজশাহী নগরী সবুজ ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত হয়েছে। পদ্মা নদীর পাড় পর্যটন এলাকাতে পরিণত হয়েছে। স্থানীয়রা তো বটেই, অন্য জেলার মানুষ ও পদ্মাপাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। পদ্মা নদীতে নৌকা ভ্রমণের সুব্যবস্থা রয়েছে। যে কেউ ইচ্ছা করলেই পদ্মার পানি ও চরের সৌন্দর্য উপভোগ করতে পারে। এখানে চটপটি, ফুচকা থেকে শুরু করে চাইনিজ খাবারের ব্যবসায়ী প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। কফিবার, সীমান্তে নোঙর, সীমান্তে অবকাশ, লালন শাহ মঞ্চ এবং টি বাধ যার মধ্যে অন্যতম। রাজশাহী হতে পারে অন্য জেলার জন্য মডেল। রাজশাহীতে আপনাদের স্বাগতম!
নাসিফ, উপশহর, রাজশাহী
