আবশ্যক

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:১৭

আবশ্যক: ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-এর জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ মোতাবেক ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ও অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে ০১ (এক)জন করে লোক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে দুইকপি ছবি ও জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় প্রামাণ্য কাগজপত্র বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে সভাপতি, হাউজ-৪০, রোড-১৩, সেক্টর-০৪, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা-১২৩০ ঠিকানায় পৌঁছাতে অনুরোধ করা হলো। -অধ্যক্ষ   সিকে-২১৩৩

আবশ্যক: সেরাজনগর এম.এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ডাকঘর: রায়পুরা, উপজেলা: রায়পুরা, জেলা: নরসিংদী এর জন্য বিধি মোতাবেক শূন্যপদে প্রভাতী ও দিবা শাখায় মোট ০২ (দুই) জন সহকারী গ্রন্থাগারিক আবশ্যক। জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত প্রতিষ্ঠান হতে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী, আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্র, ০২ কপি ছবি, মোবাইল নং ও সোনালী ব্যাংক, রায়পুরা শাখা, নরসিংদীর অনুকূলে ১,০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে সভাপতি বরাবরে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। —সভাপতি। সিএম-১২০৮