ছিটকে গেলেন এমবাপে-কাভানি

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:২২

চোটের কারণে পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে এবং এডিসন কাভানি যথাক্রমে চার ও তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। লিগ ওয়ানে গত রবিবার তুলুসের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে চোট পান এ দুই জন। গত সোমবার এমবাপের বাম হ্যামস্ট্রিংয়ে চোটের বিষয়টি নিশ্চিত করে পিএসজি। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে দলটি জানায়, চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ফরাসি এই ফরোয়ার্ডকে। আর ডান পায়ে চোট পাওয়া কাভানির তিন সপ্তাহের আগে ফেরার তেমন কোনো সম্ভাবনা নেই। ৩২ বছর বয়সি কাভানি আগামী ১৭ বা ১৮ সেপ্টেম্বর হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির প্রথম গ্রুপ ম্যাচের আগে সেরে উঠতে পারেন বলে ধারণা করা হচ্ছে।