প্রিমিয়ার ফুটবল, চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগে কোচিং লাইসেন্স বাধ্যতামূলক। প্রিমিয়ার ফুটবলে ‘এ’ লাইসেন্স এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ‘বি’ লাইসেন্স বাধ্যতামূলক। সেই পথ ধরে আরো একধাপ এগিয়ে যেতে চায় বাফুফে। এবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্লাবগুলোর কোচদের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করতে যাচ্ছে ফেডারেশন। এই ক্লাবগুলোর কোচদেরকে ‘সি’ লাইসেন্স থাকতে হবে।
গতকাল এক সভায় বাফুফের টেকনিক্যাল কমিটি এমন সিদ্ধান্ত ঘোষণা করেছে। বাফুফে এএফসি হতে কোচিং কনভেনশন ‘এ’ সার্টিফিকেট পাওয়ায় কোচদের লাইসেন্স প্রদান করার যোগ্যতা পেয়েছে। দেশি বিদেশি ৩০০ এর বেশি ‘এ’ ‘বি’ ‘সি’ লাইসেন্সধারী কোচ বাফুফের আয়োজনে কোচিং কোর্স করেছে।
