বয়স ভিত্তিক ফুটবলারদের নিয়ে দুটি পরিকল্পনা করেছে বাফুফে। খেলোয়াড়দের মান বাড়াতেই এমন পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি। প্রিমিয়ার ফুটবল লিগের ক্লাবগুলোর বয়স ভিত্তিক দল নিয়ে আবার হতে যাচ্ছে টুর্নামেন্ট। অনূর্ধ্ব-১৮ ফুটবল দল গঠন করতে হবে এবং সেই দলগুলোকে নিয়ে লিগ আয়োজন করা হবে। কিন্তু লিগ কমিটি অনূর্ধ্ব-১৮ দল নিয়ে লিগ আয়োজন না করলেও টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর এই টুর্নামেন্ট শুরু হবে।
বয়স ভিত্তিক আরো একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাফুফের যে একাডেমি রয়েছে সেই একাডেমির খেলোয়াড়দের দক্ষ এবং সাহসী করে তুলতে ক্লাব টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হবে। ২০২০ ফুটবল মৌসুমের ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপ ফুটবলে খেলার জায়গা দেয়া হবে। ফেডারেশন কাপ ফুটবল ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে। আর স্বাধীনতা কাপ ফুটবল হবে প্রিমিয়ার লিগের খেলার ফাঁকে ফাঁকে। বাফুফে ফর্টিজ ফুটবল একাডেমির খেলোয়াড়রা এখন বেরাইদে একাডেমি ভবনে রয়েছে। অনূর্ধ্ব-১৮ বছরের ফুটবল খেলোয়াড়দের নিয়ে দল গড়া হবে।
