চরভদ্রাসনের গাজিরটেক ইউনিয়নে প্রায় ৮৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রাথমিক বিদ্যালয় ও সদর ইউনিয়নের সরবান্দিয়া ৩২০ মিটার এইচবিবি রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে গোলাপবাগ তারার মেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট দোতলা নতুন ভবন ও সরবান্দিয়া হাউজ অব সোরহাব মোল্যা টু হাউজ অব কুটি শেখের বাড়ি পর্যন্ত একটি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন (ভিপি মুসা), উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন, উপজেলা প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, থানা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক মাষ্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাষ্টার, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, হাজিগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. কবিরুল আলম ব্যাপারী, প্রধান শিক্ষক মো. মোজাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। একইদিন উপজেলার চর সুলতানপুর কাপালিপাড়া দুর্গা মন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠানে আসা অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এমপি নিক্সন চৌধুরী।
