মিষ্টির প্যাকেট থেকে পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:৪০

র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার সন্ধ্যায় শিবগঞ্জের মাস্তানবাজার-মনাকষা সড়কের রসুনচক (দফাদারপাড়া) এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী সাহেব আলীকে গ্রেফতারে করে। তিনি শিবগঞ্জের দুর্লভপুর গ্রামের মৃত সেন্টুর ছেলে। এ সময় তার সঙ্গে থাকা মিষ্টির প্যাকেট থেকে আমেরিকায় তৈরি একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ৭ রাউন্ড পিস্তলের গুলি ও একটি বাইসাইকেলের তালা ভাঙার চাবি উদ্ধার করা হয়।

র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকার অভিযান চলায়। এ সময় ভারত থেকে অস্ত্র চোরাচালানের মাধ্যমে দেশে এনে সরবরাহের সময় অস্ত্র ব্যবসায়ী সাহেবকে গ্রেফতার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহেব দীর্ঘদিন ধরে সীমান্তে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আসামিকে আলামতসহ পুলিশে সোপর্দ করা হয়েছে।