বগুড়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রে মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:৪২

শেরপুরের শালফা এলাকায় মঙ্গলবার দুপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে নাবিল হোসেন (৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়।

উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের জহুরুল ইসলামের ছেলে বর্ণমালা আইডিয়াল কেজি স্কুলের নার্সারির ছাত্র নাবিল হোসেন বাইসাইকেলের টায়ার নিয়ে খেলা করছিল। এ সময় টায়ারটি পুকুরে পড়ে যায়। সেই টায়ার পুকুর থেকে তুলতে গিয়ে পা পিছলে নাবিল ডুবে যায়। পরে স্থানীরা পুকুর থেকে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।