রায়পুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:৪২

রায়পুরে পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো— একই এলাকার ভাড়াটে নজরুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার (৭) ও একই এলাকার ভাড়াটে মিজানের কন্যা মিম আক্তার (১০)। তারা দ্বিতীয় ও ৪র্থ শ্রেণির ছাত্রী। রায়পুর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম ঘটনাটি নিশ্চিত করেন।