ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২১:৪৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার কলেজছাত্র মো. সাইফুল ইসলাম হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।  মঙ্গলবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. দিদারুল আলম, মো. মামুন মিয়া, মো. নাহিদ মিয়া ও মো. আনিসুর রহমান। তাদের সবার বাড়ি আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের আড়াইসিধা গ্রামে।