ইয়াসিরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এরশাদ পুত্র এরিক

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২২:১২

রংপুর-৩ (সদর) আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসিরের পক্ষে মনোনয়ন ও লাঙ্গল প্রতীক বরাদ্দ চেয়ে গতকাল ঢাকা বনানীস্থ দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এরশাদের পুত্র এরিক এরশাদ এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয় ও রংপুর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাপা নেতা হাফিজ আহমেদ ছট্টুসহ অন্য নেতৃবৃন্দ।

এদিকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এরশাদের পুত্র এরিক এরশাদ কর্তৃক এস.এম ইয়াসিরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করায় রংপুর মহানগর জাতীয় পার্টির ২৫টি  ওয়ার্ড ও সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে উল্লাস লক্ষ্য করা গেছে।