কেরানীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২২:২০

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় মঙ্গলবার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দিন ভর অভিযান চালিয়ে প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল প্রমথ রঞ্জন ঘটক। এ সময় তাকে সহযোগিতা করেন তিতাস গ্যাসের ডিজিএম মকবুল আহমেদ ও ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. মজিরুল হক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল প্রমথ রঞ্জন ঘটক বলেন, তিতাস গ্যাসের অধিগ্রহণকৃত ভূমির ওপর কতিপয় দুষ্কৃৃতকারী স্থাপনা নির্মাণ করেছে। ঐসব স্থাপনা মালিকদের পূর্বে নোটিশ দিয়ে গতকাল উচ্ছেদ করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে  তিতাস কর্তৃপক্ষ।