সিংগাইরে বিদেশি পিস্তলসহ চার জন গ্রেফতার

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২২:২৭

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মুঈদ চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল মঙ্গলবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে সিংগাইর উপজেলার চর নয়াবাড়ীর আক্কাছ আলীর বাড়ির পশ্চিমে কাঁচা রাস্তার পাশ থেকে এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ চার জনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলো আজাদ (৩১), মঞ্জুর হোসেন (৩২), কামরুল হাসান (২৮) ও ফরশেদ আলম জুয়েল (৩৪)। চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল আলম স্বাধীন বলেন, কিছুদিন আগে চারিগ্রাম বাজারের পাশে সংখ্যালঘু পরিবারের বসতবাড়িতে যে হামলা হয়েছিল ঐ মামলার অন্যতম আসামি ছিল গ্রেফতারকৃত এই মঞ্জুর হোসেন। যার পেশা হচ্ছে চাঁদাবাজি।