সোনারগাঁওয়ে অবৈধ পলিথিন ব্যাগ জব্দ, কারখানা বন্ধ

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২২:২৮

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৪ টন অবৈধ পলিথিন ও পলি প্রোপাইলিন শপিং ব্যাগ ও ব্যাগ তৈরির কাঁচামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধ পলিথিন উত্পাদন ও ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নয়াপুর এলাকায় এ আদালত পরিচালনা করা হয়। এ আদালত পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন।  এ সময় আদালত ল্যাব কেয়ার ইন্ডাস্ট্রিজ নামক একটি অবৈধ কারখানা বন্ধ করে দেয়।  এছাড়াও অবৈধ পলিথিন শপিং ব্যাগ উত্পাদন করার দায়ে ঐ কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করে আদালত।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার ও র্যাব-১১’এর এএসপি মোস্তাফিজুর রহমান, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মইনুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন।