জি-৭ দেশগুলোর আর্থিক সহায়তা প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে ব্রাজিল

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০০:২৬

আমাজনের সুরক্ষায় জি-৭ দেশগুলোর ২২ মিলিয়ন ডলারের সহায়তা ফিরিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ব্রাজিল সরকার।  ব্রাজিলের এই সহায়তা দরকার নেই বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে। তাদের অভিযোগ, এই সহায়তা দিয়ে বিদেশী রাষ্ট্রগুলো আমাজনের নিয়ন্ত্রণ চাইছে।  গত ১৫ আগস্ট থেকে জ্বলছে ‘দুনিয়ার ফুসফুস’ খ্যাত ব্রাজিলের আমাজন জঙ্গল।

সোমবার জি- সেভেন সম্মেলনের আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, তারা অ্যামজনের সুরক্ষায় ২২ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করবেন। পরে ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোর চিফ অব স্টাফ অনিক্স লোরেনি বলেন, ‘আপনাদের ধন্যবাদ। তবে এই অর্থ ইউরোপের বনায়নে ব্যয় করাই বেশি ভালো হবে।’