পাকিস্তান জানিয়েছে, তারা ভারতীয় ফ্লাইটগুলোর পাকিস্তানি আকাশপথ ব্যবহারের ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা পুনর্বহালের চিন্তাভাবনা করছে। পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরি মঙ্গলবারের এক টুইট বার্তায় উল্লেখ করেন, আজকের মন্ত্রিসভা বৈঠকে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যের জন্য ব্যবহূত পাকিস্তানি স্থলপথ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে। তিনি বলেন, মোদি শুরু করেছেন আমরা শেষ করব। -দ্য ডন
