মুন্সীগঞ্জের সিরাজদিখানে কামাল হোসেন (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফরিদপুরের রাজবাড়ী উপজেলার ভেড়ামারা গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। গত বৃহস্পতিবার শ্রীনগর উপজেলার বীরতারা গ্রামে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। পেশায় তিনি দর্জি। বীরতারা গ্রামে তার টেইলার্সের দোকান ছিল।
গতকাল শুক্রবার বেলা ১০ টার দিকে উপজেলার দানিয়াপাড়া গ্রামে আরাফাত হাসপাতালের পেছনে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
