নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি লেপ তোষকের দোকানসহ দুই দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবি করেন। গতকাল শুক্রবার দুপুরে সোনারগাঁও পৌরসভার আদমপুর বাজারের পাশে একটি মার্কেটের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
