স্মরণীয় পঙক্তি

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৯:৩৩

দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।

নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়

মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।

দেশী ভাষা উপদেশ মনে হিত অতি

                                    বঙ্গবাণী- আবদুল হাকিম

 

নাহি চায় রাজ্যপদ নাহি চায় ধন।

স্বর্গের সমান দেখে বন উপবন

পৃথিবীর সমুদয় নিজ পরিজন।

সন্তোষের সিংহাসনে বাস করে মন

                                               মানুষ কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত

 

বাংলা আমার                   আমি বাংলার

বাংলা আমার                   জন্মভূমি

গঙ্গা ও যমুনা                   পদ্মা ও মেঘনা

             বহিছে যাহার চরণ চুমি!

                                            বাংলা আমার- কায়কোবাদ