ডেঙ্গু প্রকোপ বেশ কমেছে,
তুমি বল, বলেন বসও।
লার্ভা নাশের কার বা দায়?
মূল্যবোধের নামল ধসও।
ইলেকশনে হেঁটে হেঁটে
শহর-বন্দর-গেরাম চষো,
সেবার বেলা লোক দেখি না
তোমরা লাভের অঙ্ক কষো।
ঝাঁটা হাতে ফটোসেশন
সভায় আসন জাঁকিয়ে বসো।
এমন করেই লোকসমাজে
কামাতে চাও খ্যাতি-যশও।
ভাই রিপোর্টার ঘুরে ঘুরে
প্রতিবেদন যতই রচো,
ধূর্ত লোকের কর্মখানা
অথৈবচ অথৈবচ।
