রবীন্দ্র্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৯:৩৬

‘বিপ্লবী সংগ্রামের পরিপূরক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৩ আগস্ট বিকেলে ছাগলনাইয়া গণপাঠাগার মিলনায়তনে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ছাগলনাইয়া উপজেলা শাখার আহ্বায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আর কে শামীম পাটোয়ারির সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবদুস সালাম সরকার। বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা জজ আদালতের অ্যাডভোকেট মুজিবুল হক, কবি ওবায়েদ মজুমদার, কবি ইকবাল চৌধুরী, ছাগলনাইয়া গণপাঠাগার সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফেনী জেলা আহ্বায়ক অর্জুন দাস ও সংগীতশিল্পী জাফর উদ্দিন চৌধুরী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবদুল মন্নান, কবি নিজাম উদ্দিন মজুমদার, জুলফিকার হায়দার বেলাল, গণপাঠাগারের সাহিত্য সম্পাদক মো. কামাল হোসেন ভূঁঞা, কবি বকুল আক্তার দরিয়া ও সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সকলকে মাতিয়ে রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পী প্রান্ত কুমার দাস, বিন্দু, অনন্য চক্রবর্তী, মিতুল দাস, অথৈ, তাথৈ, মৃত্তিকা সরকার ঐশী, তাসপিয়া উদ্দিন মেঘলা, গোধুলী, আইরিন সুলতানা, সুপ্তি ও দীপ্তি।

এতে সাংবাদিক, শিক্ষক, ছাত্রছাত্রী, বিনোদনপিয়াসী এলাকাবাসী, ছাগলনাইয়া গণপাঠাগারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।