অবশেষে মুক্তির সিদ্ধান্তে ‘শাহেনশাহ’

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৯:৩৮

অবশেষে দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে শাকিব-নুসরাত ফারিয়া জুটির প্রথম চলচ্চিত্র ‘শাহেনশাহ’। এরই ভেতরে ছবিটির মুক্তির জন্য ক্যাম্পেইন শুরু হয়েছে।

শাপলা মিডিয়ার ব্যানারের এই চলচ্চিত্রে রয়েছেন শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। গত ঈদের আগেই ছবিটি মুক্তির জন্য প্রস্তুত হলেও অভ্যন্তরীণ জটিলতার কারণে ছবিটি মুক্তি পায়নি। মাঝে ছবিটির ট্রেলর ইউটিউবে অবমুক্ত করা হলেও পরে তার পরবর্তী গান আর রিলিজ হয়নি। এদিকে শাপলা মিডিয়া দেশীয় শিল্পীদের বাইরে টলিউডের তারকাদের নিয়ে নতুন ছবির ঘোষণা দিয়েছে। আগামীতেও আরো বিদেশি শিল্পী নিয়ে ছবি মুক্তি পাবে বলে জানায় তারা। এই অবস্থায় বলা যায়, বাংলাদেশি তারকাদের নিয়ে এই ছবিটির সাফল্যের ওপরেই এই প্রযোজনা প্রতিষ্ঠান পরবর্তী ছবির লগ্নির কথা ভাববে। এদিকে জাজ মাল্টিমিডিয়ার বাইরে দেশীয় প্রযোজনায় প্রথম ভিন্ন ব্যানারে কাজ করেছেন নুসরাত ফারিয়া।