বাংলাভিশনের রূপচর্চাবিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’য় এবারের অতিথি মডেল ও অভিনয়শিল্পী সারিকা। অনুষ্ঠানে তিনি উপস্থাপকের সঙ্গে তার ফ্যাশন ভাবনা, লাইফ স্টাইল ও সৌন্দর্যবিষয়ক নানা বিষয়ে কথা বলেছেন। পাশাপাশি দর্শকদেরও সৌন্দর্যবিষয়ক তথ্য দিয়েছেন।
অনুষ্ঠানে থাকছে হাল ফ্যাশন ট্রেন্ড নিয়ে ফ্যাশন হাউজের তথ্যচিত্র। আরো থাকছে হেয়ার এক্সপার্টের পরামর্শ, এই গরমে চুলের যত্ন নেবেন কিভাবে।
নোভার উপস্থাপনায় রূপচর্চাবিষয়ক অনুষ্ঠান সৌন্দর্য কথা বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রেহেনা রাহা।
