নিজ দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টির (সিডিইউ) প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাঙ্গেলা মার্কেল। তবে দল থেকে পদত্যাগ করলেও মার্কেল চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল শুক্রবার দলের সম্মেলনে তিনি পদত্যাগের আগে বিদায়ী ভাষণ দেন। তিনি ভাষণে বলেন, উদার মূল্যবোধকে দেশের ভেতর এবং বাইরেও রক্ষা করতে হবে আমাদের। নতুন প্রধান নির্বাচিত হয়েছেন একজন নারী। তার নাম অ্যানিগ্রেট ক্র্যাম্প কারেনবাউয়ের। ৯৯৯ জন ভোট দেন যার মধ্যে অ্যানিগ্রেট ক্র্যাম্প কারেনবাউয়ের পান ৫১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফ্রিডিরিচ মার্জ পেয়েছেন ৪৮২ ভোট। ৫৬ বছর বয়সী অ্যানিগ্রেট ক্র্যাম্প কারেনবাউয়ের সারল্যান্ড রাজ্যের সাবেক প্রধানমন্ত্রী। মার্কেলেরও পছন্দ তিনি। মার্কেল গত ১৮ বছর ধরে দলের নেতৃত্ব দিচ্ছেন। -বিবিসি
