এক দিন পরই সূচকের পতন শেয়ারবাজারে

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২০:৩৯

সূচক বৃদ্ধির এক দিন পরই গতকাল বুধবার দেশের দুই শেয়ারবাজারেই বেশিরভাগ শেয়ারের দর কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৭৫ শতাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়াপার দর কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে প্রায় ৬৯ শতাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম। ডিএসইতে ৪৫৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ১৯২ পয়েন্টে, আর ডিএস ৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮১৭ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল টিউবস, মুন্নুু সিরামিকস, ওয়াটা কেমিক্যালস, মুন্নু স্টাফলার, জেএমআই সিরিঞ্জ, গ্লোবাল ইন্স্যুরেন্স, সিলকো ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও বিকন ফার্মাসিউটিক্যালস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো প্রাইম ফইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ওয়াটা কেমিক্যালস, ন্যাশনাল টিউবস, মুন্নু স্টাফলার, রেকিট বেনকিজার, এসইএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, প্রাইম ইন্স্যুরেন্স ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। 

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো সুহূদ ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এবি ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, দুলামিয়া কটন, ফিনিক্স ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স ও ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। অপরদিকে সিএসইর সার্বিক সূচক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭২৮ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।