বাংলালিংকের অ্যাকটিং চিফ কমার্শিয়াল অফিসার পিয়েরে বউট্রস ওবায়েদ সম্প্রতি গুলশানে আনুষ্ঠানিকভাবে কাস্টমার সার্ভিস সেন্টার উদ্বোধন করেন
০০০
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড নর্থব্রুক হল রোডশাখার ‘গ্রাহক সমাবেশ-২০১৯’ ২৭ আগস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহ্মদ প্রধান অতিথি হিসেবে উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, পরিচালক এস এ এম হোসাইন প্রমুখ
০০০
েসাশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এ যোগদানকৃত প্রবেশনারি অফিসারদের জন্য এসআইবিএল ট্রেনিং ইনস্টিটিউটে মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের আয়োজন করা হয়েছে। সম্প্রতি উক্ত ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী এবং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. মাহফুজুর রহমান
০০০০
গতকাল ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ‘ক্যাটলশিল্ড’ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন, গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন
