চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত একটি চালান ধরা পড়েছে শুল্ক গোয়েন্দা বিভাগের হাতে। গাজীপুরের শ্রীপুরের নাইস ফেব্রিকস প্রসেসিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ঐ চালানটি আমদানি করেছিল। আমদানিকারকের সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে নিয়োজিত ছিল চট্টগ্রামের পাঠানটুলির অন্বেষা এন্টারপ্রাইজ। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা বিভাগ কায়িক পরীক্ষা করে এ অনিয়ম উদ্ঘাটন করে। কাস্টমস গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এতে প্রায় পৌনে ৩ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন করা সম্ভব হয়েছে।
