রাজধানীতে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ০০:২৫

বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরখান, উত্তরা ও মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মানবপাচারকারী সংঘবদ্ধ একটি চক্রের দলনেতা আসাদসহ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন— দলনেতা আসাদুজ্জামান আসাদ, ওসমান গাজী, সিরাজুল ইসলাম, টিপু সুলতান ও লিটন মাহমুদ। এ সময় তাদের কাছ থেকে ৩২টি পাসপোর্ট, ৭টি জাল ভিসা, ১টি বিমানের জাল টিকেট, ৩৪ লাখ টাকার বিভিন্ন ব্যাংকের চেক, ১৫টি স্বাক্ষরিত ব­্যাংক স্ট্যাম্প, ১টি ল্যাপটপ, ২টি কম্পিউটার, ১টি কালার প্রিন্টার, ৫টি মোবাইল ফোনসহ চাকরি প্রার্থীদের অনেকগুলো জীবন বৃত্তান্ত জব্দ করা হয়। 

র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ান বিন কাশেম জানান, এ প্রতারক চক্রের দলনেতা আসাদুজ্জামান আসাদ রাজধানীর উত্তরায় একাধিক অফিস খুলে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে গমনেচ্ছুদের প্রলুব্ধ করতেন এবং প্রতারণার মাধ্যমে একেকজনের কাছ থেকে ৫ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিতেন।